• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     পুষ্পবনে পুষ্প নাহি, আছে অন্তরে।
     পরানে বসন্ত এল কার অন্তরে॥
মুঞ্জরিল শুষ্ক শাখী,    কুহরিল মৌন পাখি,
     বহিল আনন্দধারা মরুপ্রান্তরে॥
দুখেরে করি না ডর,    বিরহে বেঁধেছি ঘর,
     মনোকুঞ্জে মধুকর তবু গুঞ্জরে।
হৃদয়ে সুখের বাসা,    মরমে অমর আশা,
     চিরবন্দী ভালোবাসা প্রাণপিঞ্জরে॥

রাগ: ললিত-কালাংড়া
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ আশ্বিন, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে  (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সে আসে ধীরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার পরান যাহা চায় তুমি তাই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑