• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে আসে ধীরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সে আসে ধীরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সে আসে ধীরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     সে আসে ধীরে,
     যায় লাজে ফিরে।
রিনিকি রিনিক রিনিঝিনি মঞ্জু মঞ্জু মঞ্জরী
     রিনিঝিনি-ঝিন্নীরে॥
বিকচ নীপকুঞ্জে    নিবিড়তিমিরপুঞ্জে
কুন্তলফুলগন্ধ আসে অন্তরমন্দিরে
     উন্মদ সমীরে॥
শঙ্কিত চিত কম্পিত অতি, অঞ্চল উড়ে চঞ্চল।
পুষ্পিত তৃণবীথি,    ঝঙ্কৃত বনগীতি–
কোমলপদপল্লবতলচুম্বিত ধরণীরে
     নিকুঞ্জকুটীরে॥

রাগ: দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ কার্তিক, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: জোড়াসাঁকো
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

সে আসে ধীরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আহা জাগি পোহালো বিভাবরী (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑