• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিশীথে কী কয়ে গেল মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নিশীথে কী কয়ে গেল মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নিশীথে কী কয়ে গেল মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     নিশীথে কী কয়ে গেল মনে    কী জানি, কী জানি।
     সে কি ঘুমে, সে  কি জাগরণে    কী জানি, কী জানি॥
     নানা কাজে  নানা মতে    ফিরি ঘরে, ফিরি পথে–
     সে কথা কি অগোচরে বাজে ক্ষণে ক্ষণে। কী জানি, কী জানি॥
সে কথা কি অকারণে ব্যথিছে হৃদয়,     একি ভয়, একি জয়।
সে কথা কি কানে কানে বারে বারে কয়     ‘আর নয়’ ‘আর নয়’।
     সে কথা কি নানা সুরে     বলে মোরে ‘চলো দূরে’–
     সে কি বাজে বুকে মম, বাজে কি গগনে। কী জানি, কী জানি॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ বৈশাখ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

নিশীথে কী কয়ে গেল মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অলকে কুসুম না দিয়ো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মোর স্বপন-তরীর কে তুই নেয়ে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑