• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অলকে কুসুম না দিয়ো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অলকে কুসুম না দিয়ো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অলকে কুসুম না দিয়ো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অলকে কুসুম না দিয়ো,    শুধু    শিথিল কবরী বাঁধিয়ো।
কাজলবিহীন সজল নয়নে হৃদয়দুয়ারে ঘা দিয়ো ॥
আকুল আঁচলে পথিকচরণে মরণের ফাঁদ ফাঁদিয়ো–
না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া, নীরবে সাধিয়ো ॥
এসো এসো বিনা ভূষণেই,    দোষ নেই তাহে দোষ নেই।
যে আসে আসুক ওই তব রূপ অযতন-ছাঁদে ছাঁদিয়ো।
শুধু হাসিখানি আঁখিকোণে হানি উতলা হৃদয় ধাঁদিয়ো ॥

রাগ: রামকেলী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1308
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নিশি না পোহাতে জীবনপ্রদীপ জ্বালাইয়া যাও প্রিয়া (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নিশীথে কী কয়ে গেল মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑