• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     কেন    বাজাও কাঁকন কনকন কত ছলভরে।
     ওগো,  ঘরে ফিরে চলো কনককলসে জল ভরে॥
     কেন    জলে ঢেউ তুলি ছলকি ছলকি করে খেলা।
কেন     চাহ খনে খনে চকিত নয়নে কার তরে      কত      ছলভরে॥
     হেরো   যমুনা-বেলায় আলসে হেলায় গেল বেলা,
যত      হাসিভরা ঢেউ করে কানাকানি কলস্বরে      কত      ছলভরে।
     হেরো   নদীপরপারে গগনকিনারে মেঘমেলা,
তারা     হাসিয়া হাসিয়া চাহিছে তোমারি মুখ’পরে      কত      ছলভরে॥

রাগ: কাফি
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কেন যামিনী না যেতে জাগালে না (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑