• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা।
যেথা আমি যাই নাকো   তুমি প্রকাশিত থাকো,
     আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা ॥
তব মুখ সদা মনে    জাগিতেছে সংগোপনে,
     তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা।
কখনো বিপথে যদি  ভ্রমিতে চাহে এ হৃদি
     অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা।

রাগ: ছায়ানট
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1880
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন, ইন্দিরা দেবী

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যদি বারণ কর তবে গাহিব না (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑