• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি    একটু কেবল বসতে দিয়ো কাছে
        আমায়  শুধু ক্ষণেক তরে।
আজি   হাতে আমার যা কিছু কাজ আছে
        আমি    সাঙ্গ করব পরে।
            না চাহিলে তোমার মুখপানে
            হৃদয় আমার বিরাম নাহি জানে,
            কাজের মাঝে ঘুরে বেড়াই যত
                ফিরি    কূলহারা সাগরে॥
        বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে
            এল     আমার বাতায়নে।
        অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে
            ফেরে   কুঞ্জের প্রাঙ্গণে।
                আজকে শুধু একান্তে আসীন
                চোখে চোখে চেয়ে থাকার দিন,
                আজকে জীবন-সমর্পণের গান
                    গাব     নীরব অবসরে॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ চৈত্র, ১৩১৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1912
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑