• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো ॥
পাগল হাওয়া বুঝতে নারে    ডাক পড়েছে কোথায় তারে–
ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো ॥
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা,
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা।
          পারিজাতের কেশর নিয়ে    ধরায়, শশী, ছড়াও কী এ।
          ইন্দ্রপুরীর কোন্‌ রমণী বাসরপ্রদীপ জ্বালো ॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1336
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার, দিনেন্দ্রনাথ ঠাকুর

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑