• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বেদনায় ভরে গিয়েছে পেয়ালা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বেদনায় ভরে গিয়েছে পেয়ালা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বেদনায় ভরে গিয়েছে পেয়ালা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, নিয়ো হে নিয়ো।
হৃদয় বিদারি হয়ে গেল ঢালা, পিয়ো হে পিয়ো ॥
ভরা সে পাত্র, তারে বুকে ক’রে   বেড়ানু বহিয়া সারা রাতি ধরে,
লও তুলে লও আজি নিশিভোর প্রিয় হে প্রিয়॥
বাসনার রঙে লহরে লহরে রঙিন হল।
করুণ তোমার অরুণ অধরে তোলো হে তোলো।
এ রসে মিশাক তব নিশ্বাস     নবীন উষার পুষ্পসুবাস–
এরই ‘পরে তব আঁখির আভাস দিয়ো হে দিয়ো ॥

রাগ: খাম্বাজ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ পৌষ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ ডিসেম্বর, ১৯১৪
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

বেদনায় ভরে গিয়েছে পেয়ালা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আর নাই রে বেলা নামল ছায়া ধরণীতে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑