• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর নাই রে বেলা নামল ছায়া ধরণীতে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আর নাই রে বেলা নামল ছায়া ধরণীতে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আর নাই রে বেলা নামল ছায়া ধরণীতে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আর    নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে।
এখন    চল্‌ রে ঘাটে কলসখানি ভরে নিতে।
          জলধারার কলস্বরে   সন্ধ্যাগগন আকুল করে,
ওরে,   ডাকে আমায় পথের ‘পরে সেই ধ্বনিতে॥
এখন    বিজন পথে করে না কেউ আসা যাওয়া
ওরে,   প্রেমনদীতে উঠেছে ঢেউ, উতল হাওয়া
          জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা–
ঘাটে    সেই অজানা বাজায় বীণা তরণীতে॥

রাগ: ইমন-কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ভাদ্র, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

আর নাই রে বেলা নামল ছায়া ধরণীতে (প্রেম) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:না বলে যেয়ো না চলে মিনতি করি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বেদনায় ভরে গিয়েছে পেয়ালা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑