• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে
কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে॥
সে কি তোমার মনে আছে   তাই শুধাতে এলেম কাছে–
রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে॥
ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে
স্বপ্নে পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে–
বৃষ্টিধারার ঝরোঝরে    ঝাউবাগানের মরোমরে
ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে॥

রাগ: দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ অগ্রহায়ণ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জানি তোমার অজানা নাহি গো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑