রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে
ঘরের কোণে আসন মেলে॥
বুঝি সময় হল এবার আমার প্রদীপ নিবিয়ে দেবার–
পূর্ণিমাচাঁদ, তুমি এলে॥
এত দিন সে ছিল তোমার পথের পাশে
তোমার দরশনের আশে।
আজ তারে যেই পরশিবে যাক সে নিবে, যাক সে নিবে–
যা আছে সব দিক সে ঢেলে॥
রাগ: ছায়ানট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ ফাল্গুন, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৭ ফেব্রুয়ারি, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply