• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এখনো কেন সময় নাহি হল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এখনো কেন সময় নাহি হল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এখনো কেন সময় নাহি হল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এখনো কেন সময় নাহি হল,    নাম-না-জানা অতিথি–
আঘাত হানিলে না দুয়ারে,     কহিলে না ‘দ্বার খোলো’॥
     হাজার লোকের মাঝে    রয়েছি একেলা যে–
     এসো আমার হঠাৎ-আলো,    পরান চমকি তোলো ॥
আঁধার বাধা আমার ঘরে,    জানি না কাঁদি কাহার তরে।
     চরণসেবার সাধনা আনো,    সকল দেবার বেদনা আনো–
     নবীন প্রাণের জাগরমন্ত্র    কানে কানে বোলো ॥

রাগ: ভৈরবী
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1936
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

.

এখনো কেন সময় নাহি হল (পরিশিষ্ট ২ – পরিশোধ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          এখনো কেন সময় নাহি হল
               নাম-না-জানা অতিথি—
          আঘাত হানিলে না দুয়ারে,
               কহিলে না ‘দ্বার খোলো’।
             হাজার লোকের মাঝে
             রয়েছি একেলা যে,
          এসো আমার হঠাৎ-আলো—
               পরান চমকি তোলো।
          আঁধার-বাধা আমার ঘরে,
          জানি না কাঁদি কাহার তরে।
             চরণসেবার সাধনা আনো,
             সকল দেবার বেদনা আনো,
          নবীন প্রানের জাগরমন্ত্র
               কানে কানে বোলো।।

এখনো কেন সময় নাহি হল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি গোধূলিলগনে এই বাদলগগনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑