• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে,
     আরো যদি কিছু কথা থাকে তাই বলো।
শরত-আকাশ হেরো ম্লান হয়ে আসে,
     বাষ্প-আভাসে দিগন্ত ছলোছলো ॥
জানি তুমি কিছু চেয়েছিলে দেখিবারে,
তাই তো প্রভাতে এসেছিলে মোর দ্বারে,
দিন না ফুরাতে দেখিতে পেলে কি তারে
     হে পথিক, বলো বলো–
সে মোর অগম অন্তরপারাবারে
     রক্তকমল তরঙ্গে টলোমলো ॥
দ্বিধাভরে আজও প্রবেশ কর নি ঘরে,
     বাহির আঙনে করিলে সুরের খেলা।
জানি না কী নিয়ে যাবে যে দেশান্তরে,
     হে অতিথি, আজি শেষ বিদায়ের বেলা।
প্রথম প্রভাতে সব কাজ তব ফেলে
যে গভীর বাণী শুনিবারে কাছে এলে
কোনোখানে কিছু ইশারা কি তার পেলে,
     হে পথিক, বলো বলো–
সে বাণী আপন গোপন প্রদীপ জ্বেলে
     রক্ত আগুনে প্রাণে মোর জ্বলোজ্বলো ॥

রাগ: মিশ্র দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ কার্তিক, ১৩৩৫
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩১ অক্টোবর, ১৯২৮
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে (প্রেম) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমরা দুজনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এখনো কেন সময় নাহি হল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑