• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভালোবেসে সখী নিভৃতে যতনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ভালোবেসে সখী নিভৃতে যতনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভালোবেসে সখী নিভৃতে যতনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
     আমার নামটি লিখো– তোমার
          মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
     তাহার তালটি শিখো– তোমার
          চরণমঞ্জীরে॥
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
     আমার মুখর পাখি– তোমার
          প্রাসাদপ্রাঙ্গণে॥
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
     আমার হাতের রাখী– তোমার
          কনককঙ্কণে॥
আমার লতার একটি মুকুল
     ভুলিয়া তুলিয়া রেখো– তোমার
          অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
     একটি বিন্দু এঁকো– তোমার
          ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
     মাখিয়া রাখিয়া দিয়ো– তোমার
     অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
     টুটিয়া লুটিয়া নিয়ো– তোমার
          অতুল গৌরবে॥

রাগ: কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ আশ্বিন, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
রচনাস্থান: সাজাদপুর
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

ভালোবেসে সখী নিভৃতে যতনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমারে করো তোমার বীণা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওগো কাঙাল আমারে কাঙাল করেছ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑