• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমারে করো তোমার বীণা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমারে করো তোমার বীণা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমারে করো তোমার বীণা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমারে করো তোমার বীণা,    লহো গো লহো তুলে।
     উঠিবে আজি তন্ত্রীরাজি    মোহন অঙ্গুলে॥
কোমল তব কমলকরে,    পরশ করো পরান-‘পরে,
     উঠিবে হিয়া গুঞ্জরিয়া    তব শ্রবণমূলে॥
কখনো সুখে কখনো দুখে    কাঁদিবে চাহি তোমার মুখে,
     চরণে পড়ি রবে নীরবে    রহিবে যবে ভুলে।
কেহ না জানে কী নব তানে    উঠিবে গীত শূন্য-পানে,
     আনন্দের বারতা যাবে    অনন্তের কূলে॥

রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ জ্যৈষ্ঠ, ১৩০১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1894
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

আমারে করো তোমার বীণা (প্রেম) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ভালোবেসে সখী নিভৃতে যতনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑