• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিরস দিন বিরল কাজ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বিরস দিন বিরল কাজ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বিরস দিন বিরল কাজ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে॥
      একেলা রই অলসমন,    নীরব এই ভবনকোণ,
      ভাঙিলে দ্বার কোন্‌ সে ক্ষণ    অপরাজিত ওহে॥
কানন-‘পরছায়া বুলায়, ঘনায় ঘনঘটা।
গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা।
      যেথা যে রয় ছাড়িল পথ,    ছুটালে ওই বিজয়রথ,
      আঁখি তোমার তড়িতবৎ    ঘনঘুমের মোহে॥

রাগ: খাম্বাজ
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1926
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

বিরস দিন বিরল কাজ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পাছে সুর ভুলি এই ভয় হয় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বাজিল কাহার বীণা মধুর স্বরে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑