• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাছে সুর ভুলি এই ভয় হয় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পাছে সুর ভুলি এই ভয় হয় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পাছে সুর ভুলি এই ভয় হয় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          পাছে    সুর ভুলি এই ভয় হয়–
          পাছে    ছিন্ন তারের জয় হয়॥
পাছে    উৎসবক্ষণ তন্দ্রালসে হয় নিমগন,    পুণ্য লগন
          হেলায় খেলায় ক্ষয় হয়–
     পাছে     বিনা গানেই মিলনবেলা ক্ষয় হয়॥
     যখন    তাণ্ডবে মোর ডাক পড়ে
পাছে    তার তালে মোর তাল না মেলে    সেই ঝড়ে।
যখন    মরণ এসে ডাকবে শেষে বরণ-গানে,    পাছে প্রাণে
          মোর বাণী সব লয় হয়–
     পাছে    বিনা গানেই বিদায়বেলা লয় হয়॥

রাগ: কেদারা
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ অগ্রহায়ণ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ নভেম্বর, ১৯২১
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

পাছে সুর ভুলি এই ভয় হয় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার শেষ রাগিণীর প্রথম ধুয়ো ধরলি রে কে তুই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বিরস দিন বিরল কাজ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑