• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে।
     গান গাওয়া কি হয় নি সারা তোমার বাহির-দ্বারে॥
          ওই-যে দ্বারের যবনিকা    নানা বর্ণে চিত্রে লিখা
              নানা সুরের অর্ঘ্য হোথায় দিলেম বারে বারে॥
আজ যেন কোন্‌ শেষের বাণী শুনি জলে স্থলে–
     ‘পথের বাঁধন ঘুচিয়ে ফেলো’ এই কথা সে বলে।
          মিলন-ছোঁওয়া বিচ্ছেদেরই    অন্তবিহীন ফেরাফেরি
              কাটিয়ে দিয়ে যাও গো নিয়ে আনাগোনার পারে॥

রাগ: ঝিঁঝিট খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ অগ্রহায়ণ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ নভেম্বর, ১৯২৬
রচনাস্থান: ডার্ডানেলিস, তুরস্ক
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার শেষের গানের রেশ নিয়ে কানে চলে এসেছি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑