• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে,
আমি কেন একলা বসে এই বিজনে॥
     বাঁধন টুটে উঠবে ফুটে শিউলিগুলি,
     তাই তো কুঁড়ি কানন জুড়ি উঠছে দুলি,
     শিশির-ধোওয়া হাওয়ার ছোঁওয়া লাগল বনে–
     সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন-মনে॥
বনের পথে কী মায়াজাল হয় যে বোনা,
সেইখানেতে আলোছায়ার চেনাশোনা।
     ঝরে-পড়া মালতী তার গন্ধশ্বাসে
     কান্না-আভাস দেয় মেলে ওই ঘাসে ঘাসে,
     আকাশ হাসে শুভ্র কাশের আন্দোলনে–
     সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন-মনে॥

রাগ: পিলু
তাল: দাদরা – খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ ভাদ্র, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: মিউনিক
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পাখি আমার নীড়ের পাখি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑