• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সময় কারো যে নাই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সময় কারো যে নাই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সময় কারো যে নাই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সময় কারো যে নাই, ওরা চলে দলে দলে–
     গান হায় ডুবে যায় কোন্‌ কোলাহলে॥
          পাষাণে রচিছে কত কীর্তি ওরা সবে   বিপুল গরবে,
          যায় আর বাঁশি-পানে চায় হাসিছলে॥
বিশ্বের কাজের মাঝে জানি আমি জানি
     তুমি শোন মোর গানখানি।
          আঁধার মথন করি যবে লও তুলি    গ্রহতারাগুলি
              শোন যে নীরবে তব নীলাম্বরতলে॥

রাগ: কাফি-কানাড়া
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১২ অগ্রহায়ণ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ নভেম্বর, ১৯২১
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

সময় কারো যে নাই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গান আমার যায় ভেসে যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এই কথাটি মনে রেখো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑