• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গান আমার যায় ভেসে যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » গান আমার যায় ভেসে যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

গান আমার যায় ভেসে যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          গান আমার    যায় ভেসে যায়—-
     চাস্‌ নে ফিরে,    দে তারে বিদায়॥
সে যে    দখিনহাওয়ায় মুকুল ঝরা,    ধুলার আঁচল হেলায় ভরা,
     সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায়॥
     কাঁদন-হাসির আলোছায়া সারা অলস বেলা–
     মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা।
ভুলে-যাওয়ার বোঝাই ভরি    গেল চলে কতই তরী–
     উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ আষাঢ়, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২ জুলাই, ১৯২৫
রচনাস্থান: শান্তিনিকেতন

গান আমার যায় ভেসে যায় (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দিয়ে গেনু বসন্তের এই গানখানি (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সময় কারো যে নাই (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑