• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রইল বলে রাখলে কারে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » রইল বলে রাখলে কারে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

রইল বলে রাখলে কারে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে?
তোমার     টানাটানি টিঁকবে না ভাই, রবার যেটা সেটাই রবে॥
যা খুশি তাই করতে পারো    গায়ের জোরে রাখ মারো;
যাঁর গায়ে সব ব্যথা বাজে তিনি যা সন সেটাই সবে।।
অনেক তোমার টাকাকড়ি,    অনেক দড়া অনেক দড়ি,   
অনেক অশ্ব অনেক করী— অনেক তোমার আছে ভব।। 
ভাবছ হবে তুমিই যা চাও,    জগত্‍‌টাকে তুমিই নাচাও,
দেখবে হঠাত্‍‌ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে।।

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ চৈত্র, ১৩১৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

রইল বলে রাখলে কারে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রায়শ্চিত্ত

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এ ভারতে রাখো নিত্য (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জননীর দ্বারে আজি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑