এ ভারতে রাখো নিত্য (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
এ ভারতে রাখো নিত্য, প্রভু, তব শুভ আশীর্বাদ–
তোমার অভয়, তোমার অজিত অমৃত বাণী,
তোমার স্থির অমর আশা ॥
অনির্বাণ ধর্ম আলো সবার ঊর্ধ্বে জ্বালো জ্বালো,
সঙ্কটে দুর্দিনে হে,
রাখো তারে অরণ্যে তোমারই পথে ॥
বক্ষে বাঁধি দাও তার বর্ম তব নির্বিদার,
নিঃশঙ্কে যেন সঞ্চরে নির্ভীক।
পাপের নিরখি জয় নিষ্ঠা তবুও রয়–
থাকে তব চরণে অটল বিশ্বাসে ॥
রাগ: দেশ
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1309
রচনাকাল (খৃষ্টাব্দ): 1903
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Leave a Reply