• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আনন্দধ্বনি জাগাও গগনে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আনন্দধ্বনি জাগাও গগনে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আনন্দধ্বনি জাগাও গগনে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   আনন্দধ্বনি জাগাও গগনে।
                   কে আছ জাগিয়া পুরবে চাহিয়া,
          বলো ‘উঠ উঠ’ সঘনে   গভীরনিদ্রাগমনে ॥
হেরো   তিমিররজনী যায় ওই,  হাসে উষা নব জ্যোতির্ময়ী–
                        নব আনন্দে, নব জীবনে,
          ফুল্ল কুসুমে, মধুর পবনে, বিহগকলকূজনে ॥
হেরো   আশার আলোকে জাগে শুকতারা উদয়-অচল-পথে,
          কিরণকিরীটে তরুণ তপন উঠিছে অরুণরথে–
চলো যাই কাজে মানবসমাজে,   চলো বাহিরিয়া জগতের মাঝে–
          থেকো না অলস শয়নে, থেকো না মগন স্বপনে ॥
          যায়   লাজ ত্রাস, আলস বিলাস কুহক মোহ যায়।
          ওই   দূর হয় শোক সংশয় দুঃখ স্বপনপ্রায়।
ফেলো জীর্ণ চীর, পরো নব সাজ,   আরম্ভ করো জীবনের কাজ–
          সরল সবল আনন্দমনে, অমল অটল জীবনে ॥


রাগ: হাম্বীর
তাল: তালফেরতা
রচনাকাল (বঙ্গাব্দ): 1299
রচনাকাল (খৃষ্টাব্দ): 1893
স্বরলিপিকার: ইন্দিরা দেবী


ভারততীর্থ। স্বরবিতান ৪৭

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আগে চল, আগে চল ভাই (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বাংলার মাটি বাংলার জল (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑