• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আগে চল, আগে চল ভাই (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আগে চল, আগে চল ভাই (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আগে চল, আগে চল ভাই (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     আগে চল্‌, আগে চল্‌ ভাই!
পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে,
     বেঁচে মরে কিবা ফল ভাই!
     আগে চল্‌, আগে চল্‌ ভাই ॥
প্রতি নিমেষেই যেতেছে সময়,
দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়–
‘সময় সময়’ ক’রে পাঁজি পুঁথি ধ’রে
     সময় কোথা পাবি বল্‌ ভাই!
     আগে চল্‌, আগে চল্‌ ভাই ॥
পিছায়ে যে আছে তারে ডেকে নাও
     নিয়ে যাও সাথে করে–
কেহ নাহি আসে, একা চলে যাও
     মহত্ত্বের পথ ধরে।
পিছু হতে ডাকে মায়ার কাঁদন,
ছিঁড়ে চলে যাও মোহের বাঁধন–
সাধিতে হইবে প্রাণের সাধন,
     মিছে নয়নের জল ভাই!
     আগে চল্‌, আগে চল্‌ ভাই ॥
চিরদিন আছি ভিখারির বেশে
     জগতের পথপাশে–
যারা চলে যায় কৃপাচোখে চায়,
     পদধুলা উড়ে আসে।
ধুলিশয্যা ছেড়ে ওঠো ওঠো সবে
মনিবের সাথে যোগ দিতে হবে–
তা যদি না পারো চেয়ে দেখো তবে
     ওই আছে রসাতল ভাই!
     আগে চল্‌, আগে চল্‌ ভাই ॥

রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1294
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887
স্বরলিপিকার: ইন্দিরা দেবী


ভারততীর্থ। স্বরবিতান ৪৭

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মাতৃমন্দির-পুণ্য-অঙ্গন কর (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আনন্দধ্বনি জাগাও গগনে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑