• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপনি অবশ হলি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আপনি অবশ হলি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আপনি অবশ হলি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     আপনি অবশ হলি, তবে   বল দিবি তুই কারে?
     উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে ॥
করিস নে লাজ, করিস নে ভয়,   আপনাকে তুই করে নে জয়–
     সবাই তখন সাড়া দেবে   ডাক দিবি তুই যারে ॥
বাহির যদি হলি পথে    ফিরিস নে আর কোনোমতে,
     থেকে থেকে পিছন-পানে চাস নে বারে বারে।
নেই যে রে ভয় ত্রিভুবনে,    ভয় শুধু তোর নিজের মনে–
     অভয়চরণ শরণ ক’রে      বাহির হয়ে যা রে ॥


রাগ: রামকেলী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1312
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি ভয় করব না (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমরা মিলেছি আজ মায়ের ডাকে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑