• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি ভয় করব না (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি ভয় করব না (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি ভয় করব না (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আমি ভয়        করব না ভয় করব না।
     দু বেলা      মরার আগে মরব না, ভাই, মরব না ॥
তরীখানা বাইতে গেলে  মাঝে মাঝে তুফান মেলে–
তাই ব’লে হাল ছেড়ে দিয়ে  ধরব না,       কান্নাকাটি ধরব না ॥
শক্ত যা তাই সাধতে হবে,  মাথা তুলে রইব ভবে–
সহজ পথে চলব ভেবে   পড়ব না,    পাঁকের ‘পরে পড়ব না ॥
ধর্ম আমার মাথায় রেখে     চলব সিধে রাস্তা দেখে–
বিপদ যদি এসে পড়ে          সরব না,    ঘরের কোণে সরব না ॥

রাগ: বিভাস-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1312
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

আমি ভয় করব না (স্বদেশ) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নিশিদিন ভরসা রাখিস (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আপনি অবশ হলি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑