• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি তোর ডাক শুনে কেউ না আসে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যদি তোর ডাক শুনে কেউ না আসে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি তোর ডাক শুনে কেউ না আসে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি তোর   ডাক শুনে কেউ না আসে   তবে   একলা চলো রে।
একলা চলো,   একলা চলো,   একলা চলো,   একলা চলো রে॥
যদি   কেউ কথা না কয়,   ওরে ওরে ও অভাগা,
যদি   সবাই থাকে মুখ ফিরায়ে   সবাই করে ভয়—
                   তবে   পরান খুলে
ও তুই   মুখ ফুটে তোর মনের কথা   একলা বলো রে॥
যদি   সবাই ফিরে যায়,   ওরে ওরে ও অভাগা,
যদি   গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়—
                   তবে   পথের কাঁটা
ও তুই   রক্তমাখা চরণতলে   একলা দলো রে॥
যদি   আলো না ধরে,   ওরে ওরে ও অভাগা,
যদি   ঝড়-বাদলে আঁধার রাতে   দুয়ার দেয় ঘরে—
                   তবে   বজ্রানলে
আপন   বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে   একলা জ্বলো রে॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1312
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

যদি তোর ডাক শুনে কেউ না আসে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ও আমার দেশের মাটি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোর আপন জনে ছাড়বে তোরে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑