• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও আমার দেশের মাটি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ও আমার দেশের মাটি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ও আমার দেশের মাটি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ও আমার        দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
তোমাতে        বিশ্বময়ীর,  তোমাতে   বিশ্বমায়ের আঁচল পাতা ॥
তুমি              মিশেছ মোর দেহের সনে,
তুমি              মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই     শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥
ওগো মা,        তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
                   তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি              অন্ন মুখে তুলে দিলে,
তুমি              শীতল জলে জুড়াইলে,
তুমি যে          সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা,            অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা–
তবু               জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার           জনম গেল বৃথা কাজে,
আমি             কাটানু দিন ঘরের মাঝে–
তুমি              বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥

রাগ: পিলু-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1312
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

ও আমার দেশের মাটি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যদি তোর ডাক শুনে কেউ না আসে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑