• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবন যখন শুকায়ে যায়
       করুণাধারায় এসো।
সকল মাধুরী লুকায়ে যায়,
       গীতসুধারসে এসো।
                    কর্ম যখন প্রবল-আকার
                    গরজি উঠিয়া ঢাকে চারি ধার,
                    হৃদয়প্রান্তে হে জীবননাথ,
                           শান্তচরণে এসো।
আপনারে যবে করিয়া কৃপণ
কোণে পড়ে থাকে দীনহীন মন,
দুয়ার খুলিয়া হে উদার নাথ,
       রাজ-সমারোহে এসো।
                           বাসনা যখন বিপুল ধুলায়
                           অন্ধ করিয়া অবোধে ভুলায়
                          ওহে পবিত্র, ওহে অনিদ্র,
                                  রুদ্র আলোকে এসো।

রাগ: দেশ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি যত তারা তব আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑