• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি যত তারা তব আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি যত তারা তব আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি যত তারা তব আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                 আজি  যত তারা তব আকাশে
                 সবে   মোর প্রাণ ভরি প্রকাশে ॥
নিখিল তোমার এসেছে ছুটিয়া,   মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে,
      তব নিকুঞ্জের মঞ্জরী যত   আমারি অঙ্গে বিকাশে ॥
দিকে দিগন্তে যত আনন্দ      লভিয়াছে, এক গভীর গন্ধ,
      আমার চিত্তে মিলি একত্রে   তোমার মন্দিরে উছাসে।
           আজি কোনোখানে কারেও না জানি,
           শুনিতে না পাই আজি কারো বাণী হে,
নিখিল নিশ্বাস আজি এ বক্ষে   বাঁশরির সুরে বিলাসে ॥

রাগ: খাম্বাজ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ জ্যৈষ্ঠ, ১৩১১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1904
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এবার আমায় ডাকলে দূরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑