• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুর ভুলে যেই ঘুরে বেড়াই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সুর ভুলে যেই ঘুরে বেড়াই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

      সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে
      বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥
উধাও আকাশ উদার ধরা    সুনীল-শ্যামল-সুধায়-ভরা
      মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে–
      বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥
      বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায়
      চিত্ত আমার ব্যাকুল করে আসা-যাওয়ায়।
তোমায় বসাই এ-হেন ঠাঁই    ভুবনে মোর আর-কোথা নাই,
      মিলন হবার আসন হারাই আপন-মাঝে–
      বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শুধু তোমার বাণী নয় গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑