• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

      আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান,
      দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান ॥
আমি তোমার ভুবন-মাঝে   লাগি নি, নাথ, কোনো কাজে–
      শুধু কেবল সুরে বাজে   অকাজের এই প্রাণ ॥
      নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন,
      তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন।
ভোরে যখন আকাশ জুড়ে   বাজবে বীণা সোনার সুরে
      আমি যেন না রই দূরে,   এই দিয়ো মোর মান ॥

রাগ: পরজ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমার কাছে এ বর মাগি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সুর ভুলে যেই ঘুরে বেড়াই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑