• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি যে          সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,
এ আগুন        ছড়িয়ে গেল সব খানে॥
যত সব          মরা গাছের ডালে ডালে
                   নাচে আগুন তালে তালে     রে,
আকাশে         হাত তোলে সে কার পানে ॥
আঁধারের        তারা যত অবাক্‌ হয়ে রয় চেয়ে,
কোথাকার       পাগল হাওয়া বয় ধেয়ে।
নিশীথের         বুকের মাঝে এই-যে অমল
                   উঠল ফুটে স্বর্ণকমল,
আগুনের        কী গুণ আছে কে জানে ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ এপ্রিল, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি তোমায় যত শুনিয়েছিলাম গান – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার বীণা আমার মনোমাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Comments

  1. M. Jihad Hassan

    February 15, 2026 at 1:48 am

    M. Jihad Hassan
    Nice

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑