• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি তোমায় যত শুনিয়েছিলাম গান – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি তোমায় যত শুনিয়েছিলাম গান – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি তোমায় যত শুনিয়েছিলাম গান – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি তোমায় যত   শুনিয়েছিলাম গান
তার বদলে আমি     চাই নে কোনো দান ॥
ভুলবে সে গান যদি  নাহয় যেয়ো ভুলে
উঠবে যখন তারা    সন্ধ্যসাগরকূলে,
তোমার সভায় যবে  করব অবসান
এই ক’দিনের শুধু    এই ক’টি মোর তান ॥
তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে
সেই কথাটি তুমি     ভুলবে কেমন করে?
সেই কথাটি, কবি,   পড়বে তোমার মনে
বর্ষামুখর রাতে,     ফাগুন-সমীরণে–
এইটুকু মোর শুধু   রইল অভিমান
ভুলতে সে কি পার  ভুলিয়েছ মোর প্রাণ ॥

রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ ১৩২৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমি তোমায় যত শুনিয়েছিলাম গান – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি কেমন করে গান করো হে গুণী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑