• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজকে তবে মিলে সবে (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজকে তবে মিলে সবে (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজকে তবে মিলে সবে (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ,
                     এ সব আনতে কত লণ্ডভণ্ড করনু যজ্ঞ-যাগ।
            কাজের বেলায় উনি কোথা যে ভাগেন,
                     ভাগের বেলায় আসেন আগে (আরে দাদা)।
              এত বড়ো আস্পর্ধা তোদের, মোরে নিয়ে এ কী হাসি-তামাশা।
                     এখনি মুণ্ড করিব খণ্ড খবরদার রে খবরদার।
            হাঃ হাঃ, ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার!
                      আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার।
            এমনি যোদ্ধা উনি, পিঠেতেই দাগ,
                      তলোয়ারে মরিচা, মুখেতেই রাগ।
              আর যে এ-সব সহে না প্রাণে,
                      নাহি কি তোদের প্রাণের মায়া?
                      দারুণ রাগে কাঁপিছে অঙ্গ।
                      কোথা রে লাঠি কোথা রে ঢাল?
                  হাঃ হাঃ,ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার।
                      আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার।

রাগ: বাহার
তাল: খেমটা-তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: প্রতিভা দেবী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গালাগাল
Next Post:মজাদার কই ভুনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑