• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যাবার বেলায় সালাম লহো হে পাক রমজান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যাবার বেলায় সালাম লহো হে পাক রমজান

যাবার বেলায় সালাম লহো হে পাক রমজান।
তবু বিদায়-ব্যাথায় কাঁদিছে নিখিল মুসলিম জাহান।।

পাপীর তরে তুমি পারের তরী ছিলে দুনিয়ায়,
তোমারি গুণে দোজখের আগুন নিভে যায়;
তোমারি ভয়ে লুকিয়ে ছিল শয়তান।

ওগো রমজান, তোমারি তরে মুসলিম যত
রাখিয়া রোজা ছিল জাগিয়া চাহি তব পথ;
আনিয়াছিলে দুনিয়াতে তুমি পবিত্র কোরআন।।

পরহেজ্গা‌রের তুমি যে প্রিয় প্রাণের সাথী,
মসজিদে প্রাণের তুমি যে জ্বালাও দ্বীনের বাতি,
উড়িয়ে গেলে যাবার বেলায় নূতন ঈদের চাঁদের নিশান।

Category: নজরুলগীতি
Previous Post:মেষ চারণে যায় নবী কিশোর রাখাল-বেশে
Next Post:সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑