• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মেষ চারণে যায় নবী কিশোর রাখাল-বেশে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মেষ চারণে যায় নবী কিশোর রাখাল-বেশে

মেষ চারণে যায় নবী কিশোর রাখাল-বেশে
নীল রেশমি রুমাল বেঁধে তার চারু- চাঁচর কেশে।

তাঁর রাঙা পদতলে পুলকে ধরা টলে
তাঁর রূপ -লাবনির ঢলে মরুভূমি গেল ভেসে।।

তাঁর মুখে রহে চাহি মেষ-শিশু তৃণ ভুলি’,
বিশ্বের শাহানশাহ আজ মাখে গোঠের ধূলি,
তাঁর চরণ-নখরে কোটি চাঁদ কেঁদে মরে
তাঁর ছায়া ক’রে চলে আকাশে মেঘ এসে।।,
কিশোর নবী গোঠে চলে–
তাঁর চরণ-ছোঁয়ায় পথের পাথর
মোম হয়ে যায় গ’লে
তসলিম জানায় পাহাড়
চরণে ঝুঁকে তাঁহার।
নারঙ্গী আঙুর খর্রজু পায়ে নজরানা দেয় হেসে।।

Category: নজরুলগীতি
Previous Post:ফোরাতের পানিতে নেমে ফাতেমা-দুলাল কাঁদে
Next Post:যাবার বেলায় সালাম লহো হে পাক রমজান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑