• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সজল হাওয়া কেঁদে বেড়ায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সজল হাওয়া কেঁদে বেড়ায়

সজল হাওয়া কেঁদে বেড়ায়
কাজল আকাশ ঘিরে’,
তুমি এস ফিরো।
উঠছে কাঁদন ভাঙন-ধরা
নদীর তীরে তীরে।
তুমি এস ফিরে।।

বন্ধু তব বিরহেরি
অশ্রু ঝরে গগন ঘেরি’,
লুটিয়ে কাঁদে বনভূমি
অশান্ত সমীরে।।

আকাশ কাঁদে, আমি কাঁদি,
বাতাস কেঁদে সারা;
তুমি কোথায়, কোথায় তুমি
পথিক পথহারা।

দুয়ার খুলে নিরুদ্দেশে
চেয়ে আছি অনিমিষে,–
আঁচল ঢেকে রাখবো কত
আশার প্রদীপটিরে।।

ভারতবর্ষ
শ্রাবণ ১৩৪৩

Category: নজরুলগীতি
Previous Post:যখন আমার কুসুম ঝরার বেলা
Next Post:সেদিন অভাব ঘুচবে কি মোর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑