• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যখন আমার কুসুম ঝরার বেলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যখন আমার কুসুম ঝরার বেলা

যখন আমার কুসুম ঝরার বেলা,
তখন তুমি এলে
ভাটির স্রোতে ভাসলো যখন
ভেলা পারের পথিক এলে।।

আঁধার যখন ছাইল বনতল
পথ হারিয়ে এলে হে চঞ্চল
দীপ নিভাতে এলে হে বাদল
ঝড়ের পাখা মেলে।।

শূন্য যখন নিবেদনের থালা
তখন তুমি এলে
শুকিয়ে যখন ঝরল বরণ-মালা
তখন তুমি এলে।।

নিরশ্রু এই নয়ন-পাতে
শেষ পূজা মোর আজকে রাঁতে
নিবু নিবু প্রাণ-শিখাতে
আরতি-দীপ জ্বেলে।।

Category: নজরুলগীতি
Previous Post:মালা গাঁথা শেষ না হতে তুমি এলে ঘরে
Next Post:সজল হাওয়া কেঁদে বেড়ায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑