• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন-কুন্তল এলায়ে বন-শবরী ঝুরে সকরুণ সুরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বন-কুন্তল এলায়ে বন-শবরী ঝুরে সকরুণ সুরে

বন-কুন্তলা-তেতালা

বন-কুন্তল এলায়ে
বন-শবরী ঝুরে
সকরুণ সুরে।
বিষাদিত ছায়া তার
চৈতালি সন্ধ্যায়
চাঁদের মুকুরে।।

চপলতা বিসরি’ যেন বন-যৌবন
বিরহ-ক্ষীণ আজি উদাস উন্মন,
তোলে না ঝঙ্কার আর
ঝরা পাতার
মর্মর নূপুর।।

যে কুহু কুহরিত মধুর পঞ্চমে
বিভোর ভাবে,
ভগ্ন কন্ঠে তার থেমে যায় সুর
করুণ রেখাবে।

কোন বন-শিকারির অকরুণ তীর
আলো হরে নিল ওই উজল অাঁখির;
ফেলে-যাওয়া বাঁশি তার অঞ্চলে লুকায়ে–
গিরি-দরী-পান্তরে খোঁজে সে নিঠুরে।

Category: নজরুলগীতি
Previous Post:জাগো অমৃত-পিয়াসী চিত
Next Post:পায়েল বোলে রিনিঝিনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑