• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাগো অমৃত-পিয়াসী চিত

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » জাগো অমৃত-পিয়াসী চিত

জাগো অমৃত-পিয়াসী চিত
আত্মা অনিরুদ্ধ
কল্যাণ প্রবুদ্ধ।
জাগো শুভ্র জ্ঞান পরম
নব -প্রভাত পুষ্প সম
আলোক-স্নান-শুদ্ধ।।

সকল পাপ কলুষ তাপ
দু:খ গ্লানি ভোলো,
পুণ্য প্রাণ-প্রদীপ-শিখা
স্বর্গ-পানে তোলো।
বাহিরে আলো ডাকিছে জাগো
তিমির-কারারুদ্ধ।।

ফুলের সম আলোর সম
ফুটিয়া ওঠ হৃদয় মম
রূপ-রস-গন্ধে
অনায়াস আনন্দে
জাগো মায়া-বিমুগ্ধ।।

Category: নজরুলগীতি
Previous Post:বহে শোকের পাথার আজি সাহারায়
Next Post:বন-কুন্তল এলায়ে বন-শবরী ঝুরে সকরুণ সুরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑