• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খোদায় পাইয়া বিশ্ববিজয়ী ছিল একদিন যারা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » খোদায় পাইয়া বিশ্ববিজয়ী ছিল একদিন যারা

খোদায় পাইয়া বিশ্ববিজয়ী ছিল একদিন যারা।
খোদায় ভুলিয়া ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা।।

খোদার নামের আশ্রয় ছেড়ে
ভিখারির বেশে দেশে দেশে ফেরে,
ভোগ-বিলাসের মোহে ভুলে, হায়, নিল বন্ধন-কারা।।

খোদার সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন
দুখে রোগে শোকে অটল যাহারা রহিত সর্বক্ষণ—

এসে শয়তান ভোগ-বিলাসের
কাড়িয়া লয়েছে ঈমান তাদের;
খোদায় হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা।।

Category: নজরুলগীতি
Previous Post:ওরে কে বলে আরবে নদী নাই
Next Post:দিন গেল মোর মায়ায় ভুলে মাটির পৃথিবীতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑