• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে কে বলে আরবে নদী নাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ওরে কে বলে আরবে নদী নাই

ওরে কে বলে আরবে নদী নাই।
যথা রহমতের ঢল বহে অবিরল
দেখি প্রেমে-দরিয়ার পানি, যেদিকে চাই।।

যাঁর কাবা ঘরের পাশে আবে-জমজম,
যথা আল্লা-নামের বাদল ঝরে হরদম,
যার জোয়ার এসে দুনিয়ার দেশে দেশে
পুণ্যের গুলিস্তান রচিল দেখিতে পাই।।

যার ফোরাতের পানি আজো ধরার পরে
নিখিল নর-নারীর চোখে ঝরে
(ওরে) শুকায় না যে নদী দুনিয়ায়।

যার শক্তির বন্যার তরঙ্গ-বেগে
যত বিষণ্ন-প্রাণ ওরে আনন্দে উঠল জেগে
যাঁর প্রেম-নদীতে,যাঁর পুণ্য-তরীতে
মোরা ত’রে যাই।।

Category: নজরুলগীতি
Previous Post:ওরে ও দরিয়ার মাঝি
Next Post:খোদায় পাইয়া বিশ্ববিজয়ী ছিল একদিন যারা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑