• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো মা-ফাতেমা ছুটে আয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ওগো মা-ফাতেমা ছুটে আয়

ওগো মা-ফাতেমা ছুটে আয়–
তোর দুলালের বুকে হানে ছুরি।
দিনের শেষে বাতি নিভিয়া যায় মাগো,
বুঝি আঁধার হলো মদিনা-পুরী॥

কোথায় শেরে-খোদা, জুলফিকার কোথা–
কবর ফেঁড়ে এস কারবালা যথা;
তোমার আওলাদ বিরান হলো আজি,
নিখিল শোকে মরে ঝুরি॥

কোথায় আখেরী নবী, চুমা খেতে তুমি
যে গলে হোসেনের–
সহিছ কেমনে, সে গলে দুশমন
হানিছে শমসের!
রোজ হাশরে না-কি কওসরের পানি
পিয়াবে তোমরা গো গুনাহ্গারে আনি,
দেখ না কি চেয়ে, দুধের ছেলে-মেয়ে
পানি বিহনে মরে পুড়ি।।

Category: নজরুলগীতি
Previous Post:এল আবার ঈদ ফিরে এল আবার ঈদ
Next Post:তুমি অনেক দিলে খোদা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑