• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এল আবার ঈদ ফিরে এল আবার ঈদ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এল আবার ঈদ ফিরে এল আবার ঈদ

এল আবার ঈদ ফিরে এল আবার ঈদ–
চলো ঈদগাহে।
যাহার আশায় চোখে মোদের ছিল না রে নিঁদ।
চলো ঈদগাহে।।

শিয়া-সুন্নি লা-মজহাবি একই জামায়াতে
এই ঈদ মোবারক মিলিবে এক সাথে,
ভাই পাবে ভাইকে বুকে, হাত মিলাবে হাতে;
আজ এক আকাশের নীচে মোদের একই সে মসজিদ।
চলো ঈদগাহে।।

ঈদ এনেছে দুনিয়ার শিরিন বেহেশতি,
দুশমনে আজ গলায় ধরে পাতাব ভাই দোস্তি,
জাকাত দেবো ভোগ-বিলাস আজ গোম্বা বদমস্তি,
প্রাণের তশতরিতে ভরে বিলাব তৌহিদ।
চলো ঈদগাহে।।

আজিকার এ ঈদের খুশি বিলাব সকলে,
আজের মতো সবার সাথে মিলব গলে গলে,
আজের মতো জীবন পথে চলব দল দলে
প্রীতি দিয়ে বিশ্ব -নিখিল করব রে মুরিদ
চলো ঈদগাহে।।

Category: নজরুলগীতি
Previous Post:তুমি রহিমুর রহমান আমি গুনাহগার বান্দা
Next Post:ওগো মা-ফাতেমা ছুটে আয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑