• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মা গো আমায় কেন শিখাইলি কেন আল্লাহ নাম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মা গো আমায় কেন শিখাইলি কেন আল্লাহ নাম

মা গো আমায় কেন শিখাইলি কেন আল্লা নাম
নাম জপিতে আর হুঁশ থাকে না, ভুলি সকল কাম।।
লোকে বলে, আল্লাতালায় যায় না না-নাকি পাওয়া;
ও-নাম জপিলে প্রানে কেন বহে দখিন হাওয়া!
ও-নাম জপিলে হিয়ার মাঝে
কেন এত ব্যাথা বাজে,
কে তবে মা আমার বুকে কাঁদে অবিরাম।।

পুরুষরা সব মসজিদে যায়
আমি ঘরে কাঁদি;
কে যেন কয় কানের কাছে-তুই যে আমার বাঁদী
তাই ঘরে রাখি বাঁধি।

মাগো আমার নামাজ রোজা খোদায় ভালোবাসা,
ঐ নাম জপিলেই মিটে আমার বেহেশতের পিয়াসা!
শত ঈদের চাঁদও দিতে নারে আল্লাহ নামের দাম।।

Category: নজরুলগীতি
Previous Post:তুমি আশা পুরাও খোদা
Next Post:যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑