• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি আশা পুরাও খোদা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তুমি আশা পুরাও খোদা

হামদ

তুমি আশা পুরাও খোদা,
সবাই যখন নিরাশ করে।
সবাই যখন পায়ে ঠেলে,
সান্তনা পাই তোমায় ধরে।।

দ্বারে দ্বারে হাত পাতিয়া
ফিরি যখন শূন্য হাতে
তোমার দানের শিরনি তখন
আসে আমায় পথ দেখাতে।
দেখি হঠাৎ শূন্য
তোমার দানে গেছে ভরে।।

খোদা তোমার ভরসা করি
নামি যখন কোন কাজে,
সে কাজ হাসিল হয় সহজে
শত বিপদ-বাধার মাঝে।
(খোদা) তোমায় ছেড়ে অন্য জনে
শরণ নিলে, যায় সে সরে।।

মাঝ-দরিয়ায় ডুবলে জাহাজ
তোমায় যদি ডাকি,
তোমার রহম কোলে করি
তীরেতে যায় রাখি।
দুখের অনল কুসুম হয়ে
ফুটে ওঠে থরে থরে ।।

Category: নজরুলগীতি
Previous Post:আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার
Next Post:মা গো আমায় কেন শিখাইলি কেন আল্লাহ নাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑