• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মোসলমান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মোসলমান

ভৈরবী – একতালা
  
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মোসলমান।  
মুসলিম তার নয়ণ-মণি, হিন্দু তাহার প্রাণ॥  
       এক সে আকাশ মায়ের কোলে  
       যেন রবি শশী দোলে,  
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান॥  
এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,  
এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল।  
       এক সে দেশের মাটিতে পাই  
       কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই,
মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান॥  
চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি,  
সকাল হলে হবে রে ভাই ভায়ে ভায়ে জানাজানি।  
       কাঁদব তখন গলা ধরে, 
       চাইব ক্ষমা পরস্পরে,  
হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান॥

Category: নজরুলগীতি
Previous Post:মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা
Next Post:উদার ভারত সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑